২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ফ্রেজিয়ার

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা ও সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ার সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংবদন্তি মুষ্টিযোদ্ধা ও সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ার সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭। মোহাম্মদ আলীর প্রতিদ্বন্দী হিসেবে পরিচিত ফ্রেজিয়ার যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দুইবার হেভিওয়েট শিরোপা জেতেন ফ্রেজিয়ার। মোহাম্মদ আলীকে হারানো প্রথম 'বক্সার'ও তিনি। ১৯৭১ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সে লড়াইটি 'ফাইট অব দ্য সেঞ্চুরি' নামে পরিচিতি পায়। প্রায় ৩০ কোটি মানুষ টেলিভিশনে এই লড়াই উপভোগ করে। ক্যারিয়ারে মোট ৩২ খেলায় জিতেছেন, হেরেছেন ৪ বার। একটি খেলা ড্র হয়েছে। প্রতিপক্ষকে ২৭ বার নকআউট করেন তিনি। মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান, মুষ্টিযুদ্ধর অপর দুই কিংবদন্তির কাছেই কেবল চার খেলায় হার মেনেছেন তিনি। 'স্মোকিং জো' নামে পরিচিত ফ্রেজিয়ার ১৯৪৪ সালের ১২ জানুয়ারি বেফোর্টে জন্ম নেন। 'বক্সিং' থেকে তিনি অবসর নেন ১৯৭৫ সালে। কয়েক বছর আগে 'নকআউট' নামে একটি গানের দলও গড়ে তুলেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৪৬ ঘ.