২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিজারোর হ্যাট্রিকে ব্রেমেনের জয়

ক্লডিও পিজারোর হ্যাট্রিকের সুবাদে বুন্ডেসলিগায় ৩-২ গোলে কোলোনকে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেন। আর উলফসবুর্গকে ৫-১ গোলে নাকাল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লডিও পিজারোর হ্যাট্রিকের সুবাদে বুন্ডেসলিগায় ৩-২ গোলে কোলোনকে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেন। আর উলফসবুর্গকে ৫-১ গোলে নাকাল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। ব্রেমেনের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে স্বাগতিক সমর্থকদের হাসি কেড়ে নেন ক্রিশ্চিয়ান ক্লেমেন্স খেলার ৩ মিনিটে। ৪৫ মিনিটে লুকাস পডোলস্কি ব্যবধান বাড়ালে মাঠ ছেড়ে চলে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দেন তাদের অনেকে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই তাদের মুখে হাসি ফিরিয়ে আনেন ক্লডিও পিজারো। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় ফিরিয়ে আনের দলকে। হ্যাট্রিক আদায় করে নেন তিনি ৮৬ মিনিটে। সেই সঙ্গে হাসতে হাসতে বাড়ি ফিরে যান দলের সমর্থকরা। ডর্টমুন্ডের মাঠে দলের পক্ষে দুই গোল করেন করেন মারিও গোটজ। এছাড়া একটি করে গোল দেন শিনজি কাগাওয়া, সভেন বেন্ডার ও রবার্ট লেওয়ানদোবস্কি। আর উলফসবুর্গের হয়ে একটি গোল শোধ করেন আলেকসান্দার হেব। দিনের অন্যান্য খেলায় মেইনজ ৩-১ গোলে স্টুটগার্টকে ও ফ্রেইবুর্গ ২-১ গোলে নুরেমবার্গকে হারিয়েছে। এছাড়া হফেনহেইম ও কাইজারস্লাটার্নের খেলা ১-১ এবং হামবুর্গ ও বায়ার লেভারকুসেনের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ডর্টমুন্ড ও ব্রেমেন দুই পয়েন্ট পিছিয়ে আছে তালিকার শীর্ষ দল বায়ার্ন মিউনিখের চেয়ে। ১১ খেলায় বায়ার্নের পয়েন্ট ২৫। আর ১২ খেলায় ডর্টমুন্ড ও ব্রেমেনের পয়েন্ট ২৩ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫০ ঘ.