ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে সিঙ্গাপুরে শুরু হতে যাওয়া শর্টকোর্স সাঁতার বিশ্বকাপে অংশ নেবেন ইয়ান থর্প। অবসর ভেঙ্গে পাঁচ বছর পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে বেশ অস্বস্তিতে তিনি। ২৯ বছর বয়সী অস্ট্রেলীয় তারকার ধারণা, তার পুলে ফেরার সিদ্ধান্ত ব্যর্থ হতে পারে।
থর্পের লক্ষ্য আগামী বছরের লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া। তারই প্রস্তুতি হিসেবে সিঙ্গাপুরের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি। শুক্রবার ১০০ মিটার ফ্রি-স্টাইল দিয়ে শুরু হবে তাঁর সাঁতার-জীবনের 'দ্বিতীয় ইনিংস'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১২৫ঘ.
bdnews24