২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে গণপদত্যাগ

বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জনই পদত্যাগ করেছেন। বুধবার ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হকি কর্মকর্তাদের পদত্যাগের পরামর্শ দেয়ার পর দিনই এই সিদ্ধান্ত নিলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জনই পদত্যাগ করেছেন। বুধবার ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হকি কর্মকর্তাদের পদত্যাগের পরামর্শ দেয়ার পর দিনই এই সিদ্ধান্ত নিলেন তারা। এই ১৬ জনের মধ্যে উল্লে¬খযোগ্য হলেন দুই সহ-সভাপতি প্রতাপ শংকর হাজরা ও আজিজুর রহমান রাজু এবং দুই যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ শিকদার ও মাশিরুল কবীর রিটু। এই চার জনের সঙ্গে ফেডারেশনের সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন শামসুল বারী, ইউসুফ আলী, মোহাম্মদ ইউসুফ, হাসানউদ্দিন শিমুল, আব্দুল্ল¬াহ পিরু, আনভীর আদিল খান, আনম মামুন-উর রশিদ, জাফরুল আহসান বাবুল, জামিল এ নাসের, শফিকুল ইসলাম লিটু, মোসাদ্দেক হোসেন চৌধুরী ও আনোয়ার হোসেন খান। সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন কয়েক মাস আগেই পদত্যাগ করার কথা জানিয়েছেন। তিনি বলেন, "এক সঙ্গে এত জন পদত্যাগ করায় হকির ক্ষতিই হলো। আমি আর হকির সঙ্গে থাকবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৩ঘ.