২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের জন্য প্রাথমিক দল ঘোষণা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণার কথা জানানো হয়। ভারতের নয়াদিল্লি¬তে ২ ডিসেম্বর থেকে শুরু হবে সাফ ফুটবল। ফাইনাল ১১ ডিসেম্বর। বাংলাদেশের প্রাথমিক দল: মামুন খান, বিপ্ল¬ব ভট্টাচার্য্য, শহিদুল আলম সোহেল, নাসিরুল ইসলাম নাসির, তপু বর্মন, মোহাম্মদ সুজন, মামুন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, রায়হান হাসান, রেজাউল করিম, ইয়ামিন আহেমদ চৌধুরী মুন্না, প্রাণতোষ কুমার দাস, মেজবাহ উল হক মানিক, ইমন আহমেদ বাবু, শাহেদুল আলম, মামুনুল ইসলাম মামুন, আশরাফ মাহমুদ লিংকন, আব্দুল বাতেন মজুমদার কোমল, মোবারক হোসেন ভুঁইয়া, শাকিল আহমেদ, আতিকুর রহমান মিশু, তৌহিদুল আলম তৌহিদ, ওয়াহিদ আহমেদ, অনিক, জাহিদ হাসান এমিলি ও মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৬১৮ ঘ.