২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিওনেল মেসি

মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয় হ্যাটট্রিক! প্রথমটি শনিবার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে এবং দ্বিতীয়টি মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে। এই মৌসুমে এরই মধ্যে ২২ গোল। সব মিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে ২০২টি গোল করার অসাধারণ কৃতিত্ব। ফুটবল বিশ্বকে যথারীতি মোহাবিষ্ট করে রেখেছেন 'ক্ষুদে যাদুকর' লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয় হ্যাটট্রিক! প্রথমটি শনিবার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে এবং দ্বিতীয়টি মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে। এই মৌসুমে এরই মধ্যে ২২ গোল। সব মিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে ২০২টি গোল করার অসাধারণ কৃতিত্ব। ফুটবল বিশ্বকে যথারীতি মোহাবিষ্ট করে রেখেছেন 'ক্ষুদে যাদুকর' লিওনেল মেসি। ১৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনে বার্সেলোনা স্প্যানিশ লিগে দুটি ও চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচ খেলেছে। এই তিন ম্যাচে একটিও গোল পাননি মেসি। বরং লা লিগায় সেভিয়ার বিপক্ষে খেলার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ম্যাচটি ড্র করে বার্সেলোনা। তার পরই মেসির দিকে ধেয়ে আসে সমালোচনার তীর! টানা দুটো হ্যাটট্রিক করে সব সমালোচনার দাঁতভাঙ্গা জবাব দিলেন গত দুবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০১ ঘ.