২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কাসানো'

'স্ট্রোক' হলেও অসুবিধা নেই, এসি মিলানের আন্তোনিও কাসানো পুরোপুরি সেরে উঠতে পারবেন বলে জানিয়েছেন নিউরোলজিস্ট মারিয়া গার্জিয়া পিসকালিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্ট্রোক' হলেও অসুবিধা নেই, এসি মিলানের আন্তোনিও কাসানো পুরোপুরি সেরে উঠতে পারবেন বলে জানিয়েছেন নিউরোলজিস্ট মারিয়া গার্জিয়া পিসকালিয়া। সপ্তাহান্তে রোমার সঙ্গে খেলায় জিতে ক্লাবে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন কাসানো। এর পরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। এখন সেখানেই আছেন তিনি। বার্তা সংস্থা আনসা সোমবার জানায়, আক্রমণভাগের এই খেলোয়াড় স্ট্রোক করেছেন। কিন্তু সন্ধ্যায় মিলানের এক বিবৃতিতে তা নিশ্চিত করা হয়নি। কাসানোর আসলে কি হয়েছে, তা জানার জন্য আগামী কয়েকদিনে তার আরো কয়েকটি পরীক্ষা করা হবে। ইতালির নিউরোলজি সমিতির কাউন্সিলর মারিয়া পিসকালিয়া বলেন, ২৯ বছর বয়সী এই খেলোয়াড় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তার নিজের ভাষায়, "কাসানো পুরোপুরি সেরে উঠতে পারবেন। তবে তাক চাপমুক্ত রাখতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৪ ঘ.