২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেশাদার ফুটবল প্রতিযোগিতা 'চ্যাম্পিয়ন্স লিগের' ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 02:51 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেশাদার ফুটবল প্রতিযোগিতা 'চ্যাম্পিয়ন্স লিগের' ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত ফাইনালে অংশ নেয় এফসি কোর আই সেভেন ও এফসি এভারগ্রিন। এতে এফসি কোর আই সেভেন এফসি এভারগ্রিনকে ২-০ গোলে পরাজিত করে। ক্লাব ফুটবলের আদলে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার এই ফুটবল লিগের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস সাস্ট। বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াছ উদ্দিন বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর 'মাহা' এর মালিক স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন, স্পোর্টস সাস্টের উপদেষ্টা সাইফুল আলম আমিন, মো. মিরাজ ইসলাম প্রমুখ। চ্যাম্পিয়ন্স লিগের আহ্বায়ক কে.এম.জুলকারনাইন রাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালে দেশে প্রথম বারের মত বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ফুটবল লিগ চালুর পর এবার দ্বিতীয়বারের মত ১৬টি দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হলো। শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের ফুটবল জাগরণে এই চ্যাম্পিয়ন লিগ নতুন মাত্রা যোগ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৮৪১ ঘ.