২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনায় উদ্বেল বার্সা-মিলান

বার্সেলোনা ও এসি মিলানের সামনে এখন দ্বিতীয় রাউন্ডের হাতছানি। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলেই গ্র"প পর্ব থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা ও এসি মিলানের সামনে এখন দ্বিতীয় রাউন্ডের হাতছানি। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলেই গ্র"প পর্ব থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলানের। ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্য দুই পরাশক্তি আর্সেনাল আর চেলসিও জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। এসি মিলান খেলবে বাতে বরিসভের বিপক্ষে। বার্সার প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লজেন। আর্সেনাল খেলবে অলিম্পিক মার্সেইয়ের সঙ্গে। আর চেলসির সঙ্গে রেসিং জেঙ্কের লড়াই। 'এইচ' গ্র"পে ৩ ম্যাচ থেকে বার্সা ও মিলান দু দলেরই সংগ্রহ ৭ পয়েন্ট করে। গ্র"পের অন্য দুই দল প্লজেন ও বাতে বরিসভ ৩ খেলায় মাত্র এক পয়েন্ট করে পেয়েছে। তাই জিতলেই বার্সা ও মিলানের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। বার্সেলোনার ইব্রাহিম অ্যাফেলাই ও অ্যালেক্সিস সানচেজ অনেক দিন ধরেই হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে। পেদ্রোও চোটের কারণে খেলতে পারছেন না বেশ কিছু দিন ধরে। তবে চোট কাটিয়ে সেস ফ্যাব্রেগাসের প্রত্যাবর্তন স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের অনুপ্রেরণা যোগাবেই। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চেলসিকে ৫-৩ গোলে হারিয়ে আত্মবিশ্বাস অনেকখানি ফিরে পেয়েছে আর্সেনাল। সামির নাসরি ও সেস ফ্যাব্রেগাস চলে যাওয়ার পর আর্সেনাল একদমই ভালো খেলতে পারছিলো না। লিগে চার-চারটি ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকেই পড়েছিলো তারা। তবে চেলসির বিপক্ষে পাওয়া সাফল্য মঙ্গলবার আর্সেনালকে উজ্জীবিত করবেই। প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে চেলসি। আর্সেনালের কাছে হেরে গেলেও জেঙ্কের বিপক্ষে খেলোয়াড়রা ভালো খেলবে বলেই বিশ্বাস চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের। দুই সপ্তাহ আগে এই জেঙ্ককেই ৫-০ গোলের উড়িয়ে দিয়েছিলো চেলসি। মঙ্গলবার অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া-বেয়ার লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড-অলিম্পিয়াকোস, পোর্তো-অ্যাপোয়েল এবং জেনিত-শাখতার দোনেৎস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫৬ঘ.