ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী ভলিবল প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ক্লাব।
সোমবার নিজেদের শেষ খেলায় বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) ২১-২৫, ২৫-২০, ২৫-১৮ ও ২৫-১৬ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে দলটি।
দিনের অপর খেলায় বাংলাদেশ পুলিশ এসি ২৫-২২, ২৫-২৩, ২৩-২৫, ১৮-২৫ ও ১৫-৬ পয়েন্টে ওয়ারী ক্লাবকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
মঙ্গলবার লিগের শেষ খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১২৩ ঘ.
bdnews24