ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত করেছে ইরাক ও সৌদি আরব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাই পর্বের খেলায় ইরাক ৪-১ গোলে হারিয়েছে ওমানকে। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব।
ইরাক ও সৌদি আরব দুদলই টানা তিন ম্যাচে জয় পেলো।
ইরাকের হয়ে দুটি গোল করেন আলী কাসিম। বিজয়ী দলের অন্য দুই গোলদাতা মাহদি কামিল ও জাওয়াদ খাদিম। ওমানের সান্ত্বনাসূচক গোলটি আল ফারসির।
কোনো দলই দশ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৮১ মিনিটে ইরাকের ডিফেন্ডার আলী আদনান এবং তিন মিনিট পর ওমানের স্ট্রাইকার খালিদ খলিফা লাল কার্ড পান।
সৌদি আরবের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে সালেহর হ্যাটট্রিক। ছয় গোল নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার আসনেও এখন সালেহ।
এছাড়া আলী ফারাজ, আলোলায়ান ও জাবের দুটি করে এবং আল মুয়াল¬াদ ও আসিরি একটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৫ঘ.
bdnews24