২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের দলে তরুণদের আধিক্য থাকতে পারে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে বেশ কয়েক জন তরুণ ফুটবলার ডাক পেতে পারেন। বয়সভিত্তিক দলগুলো থেকে অন্তত ১১ জনকে নেয়া হতে পারে। জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি এমন আভাসই দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে বেশ কয়েক জন তরুণ ফুটবলার ডাক পেতে পারেন। বয়সভিত্তিক দলগুলো থেকে অন্তত ১১ জনকে নেয়া হতে পারে। জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি এমন আভাসই দিয়েছেন। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "দুই-এক দিনের মধ্যেই সাফ ফুটবলের জন্য দল ঘোষণা হবে। এই দলে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২২ দলের বেশ কয়েক জন খেলোয়াড় থাকতে পারেন।" ইলিয়েভস্কি তাদের নামও জানিয়ে দিয়েছেন। তারা হলেন অনূর্ধ্ব-১৯ দলের রায়হান, শাহেদ ও ওয়াহেদ, অনূর্ধ্ব-২১ দলের নাঈম, সোহেল, মুন্না ও বিপ্ল¬ব এবং অনূর্ধ্ব-২২ দলের মানিক, ইমন বাবু, রানা ও মোবারক। তরুণরা বেশি সুযোগ পেলে স্বাভাবিকভাবেই কয়েক জন অভিজ্ঞ ফুটবলার জায়গা হারাবেন। ইলিয়েভস্কির কথাতেও তেমনই ইঙ্গিত। এ প্রসঙ্গে স্ট্রাইকার এনামুল হকের উদাহরণ টেনে তিনি বলেন, "তার খেলা আমার পছন্দ। কিন্তু স্বাস্থ্যের প্রতি একজন ফুটবলারের যেমন যতœ নেয়া উচিত এনামুল তা নিচ্ছেন না। তাই তার ওজনও অনেক বেড়ে গেছে।" "শুধু এনামুল নন, অনেক ফুটবলারই নিজের যতœ নিচ্ছেন না। তাই জাতীয় দলে জায়গা পাওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়ছে," যোগ করেন ইলিয়েভস্কি। সাফ ফুটবল উপলক্ষ্যে বাংলাদেশ দলের প্রস্তুতি ঈদের পরই শুরু হচ্ছে। প্রথম দিকে বাফুফে ভবনে ক্যাম্প করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হবে। পরে বিকেএসপিতে ক্যাম্প নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। দিল্লি¬ যাওয়ার আগে জাতীয় দল কলকাতায় অন্তত চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই ১০-১২ দিন আগে ভারতের উদ্দেশে তাদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা। দিল্লি¬তে ২ থেকে ১১ ডিসেম্বর হবে এবারের সাফ ফুটবল। ১ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার গ্র"প ও সূচী নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৯ঘ.