ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করে দেয়ায় শেষ পর্যন্ত ২৫ খেলোয়াড়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হকি ফেডারেশন।
রোববার খেলোয়াড়দের কাছে এই নোটিশ পাঠিয়ে দেয়া হয়। এর জবাব দিতে বলা হয়েছে ৫ নভেম্বরের মধ্যে। চিঠিতে বলা হয়, একজন হকি খেলোয়াড় হয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে না, তা লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হলো।
সাবেক ও বর্তমান মিলে প্রায় ৪৬ খেলোয়াড় এক সঙ্গে মাঠে ঢুকে যুব হকির ফাইনাল খেলা বন্ধ করে দেন। কিন্তু ফেডারেশন ২৫ খেলোয়াড়কে কারণ দর্শানোর নোটিশ দেয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই ২৫ খেলোয়াড় হলেন আরিফুল হক প্রিন্স, রাসেল খান বাপ্পি, মওদুদুর রহমান শুভ, মাহবুবুল এহসান রানা, শেখ মোহাম্মদ নান্নু, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, শওকত আলী, কামরুজ্জামান রানা, খন্দকার হাসান আহমেদ, মামুনুর রহমান চয়ন, শহিদুল্লাহ খোকন, ইয়ামিন হোসেন, মশিউর রহমান বিপ্ল¬ব, অজিত কুমার ঘোষ, শহিদুল্ল¬াহ টিটু, প্রশান্ত রায়, আশারাফুল ইসলাম শিশু, পান্না, আসিফ এ নুর, মনিরুজ্জামান রকি, এনামুল কবীর তুর্য্য, সৈয়দ আল মাসুম ও সায়েম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৯ ঘ.
bdnews24