ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়েই নির্ধারিত হবে মারিয়া শারাপোভাকে সারিয়ে কে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠতে যাচ্ছেন। রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা।
চেক প্রজাতন্ত্রের কেভিতোভার র্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান তিন। ঠিক তার পেছনেই আছেন অ্যাজারেঙ্কা।
শনিবারের প্রথম সেমিফাইনালে কেভিতোভা ৫-৭, ৬-৩, ৬-৩ গেমে ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে ও দ্বিতীয় সেমিফাইনালে অ্যাজারেঙ্কা ৬-২,৬-৩ গেমে রাশিয়ার ভেরা জভোনারেভাকে হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩১৮ ঘ.
bdnews24