২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চার গোলের তিক্ত স্বাদ

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিতে হলো বাংলাদেশকে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌদি আরব ৪ -০ গোলে হারিয়েছে দশ জনের বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

মাহমুদুল হাসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিতে হলো বাংলাদেশকে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌদি আরব ৪ -০ গোলে হারিয়েছে দশ জনের বাংলাদেশকে। এতে বাংলাদেশের পরের পর্বে ওঠা এক রকম কঠিনই হয়ে গেলো। তবে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তাকিয়ে থাকতে হবে অনেক যদি-কিন্তুর দিকে। ম্যাচের ১২ মিনিটে আল মাওলাদের গোলে এগিয়ে যায় সৌদি আরব। বক্সের বাইরে থেকে ডান পায়ের চমৎকার শটে তিনি বাংলাদেশ গোলরক্ষক রাসেল মাহমুদকে পরাস্ত করেন। অথচ বাংলাদেশর চার 'ডিফেন্ডার' দাঁড়িয়ে ছিলেন সামনে। কিন্তু কিছুই করতে পারেননি তারা। ৩২ মিনিটে সালেহ দ্বিতীয় গোল করেন । জটলা থেকে একটি বল পেয়ে তিনি দুর্দান্ত 'হেডে' গোলটি করেন। প্রথমার্ধের শেষ মিনিটে সৌদি আরব আরেকটি গোল আদায় করে নেয়। আল মাওলাদ ডান পায়ের শটে বাংলাদেশের জালে বল জড়ান। খেলা শেষ হওয়ার ২০ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় জাবেরের গোলে সৌদি আরব ব্যবধান ৪-০ তে নিয়ে যায়। আলী ফরাজের 'মাইনাস' থেকে কোনাকুনি শটে গোলটি করেন জাবের। এর আগে ম্যাচের ৫০ মিনিটে বাংলাদেশের বদলি খেলোয়াড় নাজমুল ইসলাম রাসেলকে লাল কার্ড দেখে বিদায় নিতে হয়। সৌদি আরবের 'মিডফিল্ডার' আমের ইয়াহিয়াকে ফাউল করায় মিয়ানমারের রেফারি উইন চু হলুদ কার্ড দেখান রাসেলকে। এর আগে রাসেলের আরেকবার হলুদ কার্ড দেখেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩১ ঘ.