২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের জালে ইরাকের ৯ গোল

এএফসি অনূর্ধ্ব -১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এবার মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ইরাক। শানিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা জিতেছে ৯-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, আক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব -১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এবার মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ইরাক। শানিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা জিতেছে ৯-০ গোলে। আগের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৬-০ গোলে হারায় ইরাক। মালদ্বীপের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। বিজয়ী দলের পক্ষে দুটো করে গোল করেন আবদুল রহিম কারার, ইসমাইল দাউদ ও অধিনায়ক আমর খাদিম। খেলার চার মিনিটেই খাদিমের গোলে এগিয়ে যায় ইরাক। ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। দুই মিনিট পর মোহাম্মদ জব্বার করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধে আরো দুটো গোলের দেখা পায় ইরাক। ২৩ মিনিটে আব্দুর রহিম এবং ৩৩ মিনিটে আলী হোসেন করেন গোল দুটো। প্রথমার্ধে তাই ইরাক ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্মক ছিল ইরাক। তাই শেষ ৪৫ মিনিটে আরো পাঁচ গোলের দেখা পায় তারা। গোলগুলো করেন আব্দুর রহিম কারার ৫৫ মিনিটে, ৬৫ মিনিটে ইসমাইল দাউদ, ৭৬ মিনিটে মাহদি কামিল, ৮৫ মিনিটে দাউদ ইসমাইল ও শেষ মুহূর্তে আমির খাদিম। এ জয়ের ফলে পরবর্তী পর্বে ওঠার পথে এক পা বাড়িয়ে রাখলো ইরাক। আর টানা তিন খেলায় হেরে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল মালদ্বীপের। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ ও পরের খেলায় ওমানের কাছে হার মানে ৪-০ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪৯ ঘ.