২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চাকরি হারালেন সিয়াসিয়া

নেশনস কাপের বাছাই পর্ব থেকে দলের বিদায়ের খেসারত হিসেবে চাকরি হারিয়েছেন নাইজেরিয়া ফুটবল দলের কোচ স্যামসন সিয়াসিয়া। একই কারণে এক সপ্তাহে এই নিয়ে আফ্রিকার তৃতীয় কোনো দেশের কোচ চাকরি হারালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেশনস কাপের বাছাই পর্ব থেকে দলের বিদায়ের খেসারত হিসেবে চাকরি হারিয়েছেন নাইজেরিয়া ফুটবল দলের কোচ স্যামসন সিয়াসিয়া। একই কারণে এক সপ্তাহে এই নিয়ে আফ্রিকার তৃতীয় কোনো দেশের কোচ চাকরি হারালেন। শুক্রবার নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের এক সভায় সিয়াসিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ফেডারেশনের এক কর্মকর্তা শনিবার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ক্যামেরুনের কোচ জাভিয়ের ক্লেমেন্তে ও ইথিওপিয়ার কোচ টম সেন্টফিয়েটকে চাকরি হারাতে হয়েছে। এ মাসের শুরুতে বাছাই পর্বে নিজেদের শেষ খেলায় গিনির সঙ্গে ২-২ গোলে ড্র করে নাইজেরিয়া। ফলে ১৯৮৬ সালের পর প্রথমবারের মত আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয় দলটি। ৪৪ বছর বয়সী সিয়াসিয়া নাইজেরিয়ার হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপ খেলেছেন। এর পর তিনি দেশটির অনুর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে দেশকে রুপা এনে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩০ ঘ.