২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেরির বিরুদ্ধে তদন্ত দাবি ফার্ডিনান্ডের

চেলসি অধিনায়ক অধিনায়ক জন টেরির বর্ণবাদী মন্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এফএ)। যাকে লক্ষ্য করে টেরি বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, কুইন্স পার্ক রেঞ্জার্সের সেই খেলোয়াড় ফার্ডিনান্ডের সঙ্গেও কথা বলেছে এফএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসি অধিনায়ক অধিনায়ক জন টেরির বর্ণবাদী মন্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এফএ)। যাকে লক্ষ্য করে টেরি বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, কুইন্স পার্ক রেঞ্জার্সের সেই খেলোয়াড় ফার্ডিনান্ডের সঙ্গেও কথা বলেছে এফএ। কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে রোববারের খেলার শেষদিকে ফার্ডিনান্ডকে লক্ষ্য করে টেরি কি ধরনের মন্তব্য করেছেন, মূলত তাই জানতে চাইছেন এফএ কর্মকর্তারা। খেলায় চেলসি হার মানে ১-০ গোলে। টেরি ফার্ডিনান্ডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ অস্বীকার করে বলেন, আক্রমণাত্মক ভঙ্গিতে কেবল বলেছিলেন যে তাকে (ফার্ডিনান্ড) লক্ষ্য করে বর্ণবাদী কোনো মন্তব্য তিনি করেননি। চেলসি কমকর্তারাও তার সুরে সুর মিলিয়েছেন। কিন্তু ভিডিও-চিত্রে দেখা যায়, টেরি ফার্ডিনান্ডকে অভিহিত করছেন 'ব্ল্যাক' বলে। ফার্ডিনান্ডের সঙ্গেও দুই ঘণ্টা কথা বলেন এফএ কর্মকর্তারা। কিউপিআরের রক্ষণভাগের খেলোয়াড় সে সময় বলেন, তাকে লক্ষ্য করে টেরি কি বলেছেন, তা তিনি শুনতে পাননি। কিন্তু ভিডিও চিত্র দেখে ও টেরির ব্যাখ্যা পড়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি জানান ফার্ডিনান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৯ ঘ.