২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ডিসেম্বর থেকে সাফ ফুটবল

ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এক দিন পিছিয়ে গেছে। ১ ডিসেম্বরের পরিবর্তে এই প্রতিযোগিতা শুরু হবে ২ ডিসেম্বর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এক দিন পিছিয়ে গেছে। ১ ডিসেম্বরের পরিবর্তে এই প্রতিযোগিতা শুরু হবে ২ ডিসেম্বর থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় শুক্রবার জানিয়েছেন এ তথ্য। তবে টুর্নামেন্টের সূচি এখনও ঠিক হয়নি। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। ঈদের পর বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ঘ.