২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোনালদোর ওপর নির্ভরশীল নয় মাদ্রিদ'

রিয়াল মাদ্রিদের সাবেক ক্রীড়া বিষয়ক পরিচালক হোর্হে ভালদানো ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করলেন ঠিকই। তারপরও বললেন, তার ওপর মাদ্রিদের দলটি মোটেও নির্ভরশীল নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের সাবেক ক্রীড়া বিষয়ক পরিচালক হোর্হে ভালদানো ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করলেন ঠিকই। তারপরও বললেন, তার ওপর মাদ্রিদের দলটি মোটেও নির্ভরশীল নয়। মার্কা পত্রিকাকে তিনি বলেন, প্রত্যেক খেলায় দুই কিংবা তিনটি গোল করার সামর্থ্য রোনালদোর আছে। তবে তিনি তার সেরাটা মেলে ধরতে পারুন আর না পারুন, তাতে কিছু যায়-আসে না মাদ্রিদের দলটির। এটিই বর্তমান দলটির নজর কাড়া দিক। ২০০৯ সালের গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন রোনালদো। শুধু তাই নয়, তিনিই যে দলের সেরা তারকায় পরিণত হয়েছেন, সে ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই। ভালদানো বলছেন, মাদ্রিদের খেলোয়াড়রা প্রতিপক্ষকে নতুন করে সংগঠিত হওয়ার কোনো সুযোগই দেন না। এছাড়া প্রতিপক্ষের গোলমুখে বল নিয়ে যাওয়ার জন্য তাদের তিনবার বল দেয়া-নেয়া করাই যথেষ্ট। গত বছরের চেয়ে এ বছর তাদের খেলায় অনেক বেশি উন্নতির ছাপও দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন। লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। নয় খেলায় দলটির পয়েন্ট ২২। শনিবার সন্ধ্যায় সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামবে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৯০০ ঘ.