ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আতশবাজি জ্বালিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠেছিলেন হ্যানোভার ও মেইনজের সমর্থকরা। এজন্য জরিমানা গুনতে হলো দল দুটোকে।
জার্মান ফুটবল ফেডারেশন শুক্রবার জানায়, অগসবুর্গের মাঠে ২৯ সেপ্টেম্বর অতিথি হয়ে খেলতে গিয়েছিল হ্যানোভার। খেলার সময় আতশবাজি জ্বালিয়ে ও 'স্মোক' বোমা ফাটিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে ক্লাবের সমর্থকরা। ঠিক একই ঘটনা ঘটায় তারা ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে খেলার সময়। এ কারণে দলটির জরিমানা করা হয় ৮ হাজার ৪২০ ডলার।
কাইজারস্লাটার্নের বিপক্ষে ১৭ এপ্রিলের খেলার সময় মেইনজের সমর্থকরাও আনন্দ-উৎসবে মেতে ওঠে একইভাবে। ফলে মেইনজের জরিমানা করা হয় ৭ হাজার ২০ ডলার।
এছাড়া ৭ হাজার ২০ ডলার জরিমানার করা হয়েছে দ্বিতীয় বিভাগের দল কার্লসরুশের। ১৯ সেপ্টেম্বর সেন্ট পলির বিপক্ষে খেলার সময় আতশবাজি জ্বালিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠেছিল দলটির সময়র্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০০ ঘ.
bdnews24