ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর প্রিমিয়ার টেবিল টেনিস লিগে বুধবার শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ বিমানকে।
পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত অন্য খেলায় পাললিক গ্র"প ৩-০ সেটে জিতেছে আরমানিটোলার বিপক্ষে। এছাড়া ওয়ারী ক্লাব ৩-০ সেটে মেরিনার ইয়াংস ক্লাবকে এবং একই ব্যবধানে অ্যাজাক্স ক্লাব হারিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে।
এছাড়া প্রথম বিভাগ লিগের সুপার সিক্সের খেলায় বয়েজ ক্লাব ৩-২ সেটে জিতেছে প্রমেজিং জুনিয়রস ক্লাবের বিপক্ষে। আর ডেসটিনি টিটি ক্লাব ৩-০ সেটে হারায় সাউথ ইস্ট স্পোর্টিং ক্লাবকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২০ ঘ.
bdnews24