ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি-আ'তে মঙ্গলবার জুভেন্তাস ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। এই জয়ের ফলে ৮ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে আবারও লিগের শীর্ষে উঠে গেছে জুভেন্তাস।
১৫ পয়েন্ট নিয়ে উদিনেসের অবস্থান দ্বিতীয়। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা। ৮ খেলায় ফিওরেন্তিনার পয়েন্ট ৯।
নিজেদের মাঠে শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় জুভেন্তাস। ১৩ মিনিটে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন রক্ষণভাগের খেলোয়াড় লিওনার্দো বোনুচ্চি।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
৫৮ মিনিটে ফিওরেন্তিনার স্ট্রাইকার স্তেভান জোভেতিচ খেলায় সমতা ফেরান।
জুভেন্তাসের পক্ষে ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেন আলেসান্দ্রো মাতরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৬৫৫ ঘ.
bdnews24