২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর বার্ষিক সাঁতার প্রতিযোগিতা

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাঁতার প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাঁতার প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার দু'টি ইভেন্ট চিৎ ও মুক্ত সাঁতারে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ নাসিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/১৯৩১ ঘ.