২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে হারাতে চায় বাংলাদেশ

মঙ্গলবার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'এ' গ্র"পের খেলা শুরু হচ্ছে। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচ জিতে শুভসূচনা করতে চাইছে স্বাগতিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'এ' গ্র"পের খেলা শুরু হচ্ছে। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচ জিতে শুভসূচনা করতে চাইছে স্বাগতিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। সোমবার এ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ নিকোলা ইলিয়েভস্কি আত্মবিশ্বাসের সঙ্গে জয়ের কথা জানান। তবে শুধু মালদ্বীপ নয়, তিনি সব প্রতিপক্ষকে নিয়েই ভাবছেন। বাংলাদেশের মেসিডোনীয় কোচ বলেন, "সবাই হয়তো আমাদের আর মালদ্বীপকে দুর্বল ভাবছে। কিন্তু ওমান, সৌদি আরব ও ইরাককে ছেড়ে কথা বলবে না ছেলেরা। আমার কাছে এটা নক আউট টুর্নামেন্টের মতো। প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকতে হবে। সে জন্য প্রথম খেলায় জয় পাওয়া জরুরী।" গ্র"পের প্রথম দুটো দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। কোচের লক্ষ্যও সেদিকে। অধিনায়ক আব্দুল মালেকের কন্ঠেও কোচের কথার প্রতিধ্বনি। তিনি বলেন, "দুই মাস ধরে আমরা ১২টি প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেক কিছু শিখেছি, শিখছি। দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। জয় দিয়েই শুরু করতে চাই। আশা করি দেশকে ভালো কিছু দিতে পারবো।" ভালো কিছুটা যে মূল পর্বে উত্তরণ, তা আর বলার অপেক্ষা রাখে না। সে জন্য প্রথম ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে প্রতিপক্ষ সম্পর্কে বাংলাদেশ কোচ ও অধিনায়কের কাছে তেমন কোনো তথ্য নেই। শুধু সহকারী কোচ সৈয়দ জিলানী মালদ্বীপ দলের অনুশীলন দেখেছেন। তাদের ভালো দল বলে রায় দিলেও তার মতে বাংলাদেশেরই জয় পাওয়া উচিৎ। মালদ্বীপ কোচ ইব্রাহিম হালিমের বাংলাদেশকে অনেকটা নিজের দেশের মতো বলেই মনে হচ্ছে। দুই দেশের পরিবেশগত পার্থক্য খুব সামান্য বলে দাবী করলেন তিনি। ব্যাংককে প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা সম্ভব হয়নি বলে কিছুটা আফসোসও ঝরলো তার কন্ঠে। তবে তিনি জানালেন, শ্রীলঙ্কায় একটি ম্যাচ খেলেছেন তারা। দেশের মাটিতে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছেন তারা। দীর্ঘ দিনের প্রস্তুতি কাজে লাগিয়ে দল জিতবে, এটাই বিশ্বাস হালিমের। তিনি বলেন,"দলে চারজন ছাড়া সবাই নতুন। তার ওপর বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানাও নেই। তবে জেতার লক্ষ্যে মাঠে নামবো।" লেবাননে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে বাংলাদেশের কোচ ইলিয়েভস্কি অধিনায়ক বিপ্লবকে বসিয়ে রেখেছিলেন সাইড বেঞ্চে। প্রথম ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক মালেকের। রক্ষণ সামলানোর দায়িত্ব পেয়েছেন তপু, রাকিন, ইয়াসিন ও রায়হান। মাঝ মাঠে খেলবেন রাসেল, রুবেল ও সোহেল। আক্রমণভাগে থাকবেন মাসুদ, ওয়াহিদ ও সিফাত। গোল রক্ষার দায়িত্ব লিটনের হাতে। ৪-৩-৩ ছকে দলকে খেলাবেন কোচ। দিনের প্রথম খেলায় মাঠে নামবে ওমান ও সৌদি আরব। খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। প্রথম দিনের খেলা বাদে সব খেলা স¤প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। প্রথম দিনের ওমান ও সৌদি আরবের খেলাটি স¤প্রচার করবে বেসরকারী চ্যানেল এটিএন বাংলা। তবে তাদের অনুরোধ করা সত্ত্বে বাংলাদেশের খেলাটি স¤প্রচারের জন্য রাজি করানো সম্ভব হয়নি বলে জানান স্থানীয় আয়োজক কমিটির সভাপতি মনজুর হোসেন মালু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩০ঘ.