২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সম্মাননা পাচ্ছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে আজীবন সম্মাননা দিচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে আজীবন সম্মাননা দিচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালি। আগামী ২৯ সেপ্টেম্বর বাফুফে সভাপতির হাতে পুরস্কারটি তুলে দেয়ার কথা। তবে স্ত্রীর অসুস্থতার কারণে বাংলাদেশের ফুটবলাঙ্গনের সবচেয়ে বড় তারকা সালাউদ্দিন অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তার স্ত্রী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাফুফে তাই আয়োজক ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালির সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করে বার্তা পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৫ঘ.