ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২তম জাতীয় যুব হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকা জেলার প্রতিপক্ষ রাজশাহী জেলা দল।
মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে রোববার বেলা ৩টায় ফাইনাল খেলা হবে।
এদিকে শনিবার দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী ৮-০ গোলে হারায় জয়পুরহাট জেলা দলকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেন বিজয়ী দলের রুবেল। এছাড়া লালন ২টি এবং প্রসেনজিৎ ও রুপ ১টি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৮ ঘ.
bdnews24