খুলনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ। এবারের লিগে চারটি গ্র"পে অংশ নিচ্ছে ৫২টি দল।
এ উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান জানান, "খুলনা জেলা স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে প্রতিদিন ১২টি করে খেলা অনুষ্ঠিত হবে। লিগ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।"
লিগের স্পন্সর মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
নিয়মিত লিগ আয়োজন করা সম্ভব হলে তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন আয়োজকরা।
প্রথম পর্বশেষে চারটি গ্র"পের শীর্ষ চার দলকে নিয়ে হবে সুপার ফোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/২১৩২ঘ.
bdnews24