২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকির ফাইনালে ঢাকা

চট্টগ্রামকে ৪-০ গোলে হারিয়ে সাউথইস্ট ব্যাংক ২২তম জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে ঢাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামকে ৪-০ গোলে হারিয়ে সাউথইস্ট ব্যাংক ২২তম জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে ঢাকা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম দাঁড়াতেই পারেনি ঢাকার সামনে। বিজয়ী দলের রাজন দুটি এবং রাসেল ও আরশাদ একটি করে গোল করেন। শনিবার একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ও জয়পুরহাট। প্রতিযোগিতার ফাইনাল হবে সোমবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৫ঘ.