ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ বিজয়ী জাপান ফুটবলের কঠিন দিকটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে ফিলিস্তিনকে। বৃহস্পতিবার গুনে গুনে ২১ গোল দিয়েছে তাদের। পক্ষান্তরে নিজেদের জাল ছিল অক্ষত।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) আয়োজিত এক প্রতিযোগিতায় প্রথমার্ধে জাপান এগিয়েছিল ১০-০ গোলে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল।
এ অঞ্চলে মেয়েরা ফুটবল খেলেই না বললে চলে। যদিও কয়েকজন খেলে থাকেন, তাও শখের বশবর্তী হয়ে। এছাড়া আর্থিক ও অবকাঠামোরও অভাব রয়েছে সেখানে।
জাপান ও ফিলিস্তিনের মধ্যে এই খেলাটিও মেনে নিতে পারেননি অনেকে। তাই তাদের বিক্ষোভ করতে দেখা যায় এর বিরুদ্ধে। খেলা হয় হেবরনের উপকণ্ঠে।
দল দুটো শনিবার আবার মুখোমুখি হবে নাবলুসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১০ ঘ.
bdnews24