২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের 'না' কেউ শোনেননি

কার্লোস তেভেজকে নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু ম্যানচেস্টার সিটির সাইডবেঞ্চের একজনও শোনেননি যে কোচ রবার্তো মানচিনিকে তেভেজ বলছেন, তিনি খেলবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু ম্যানচেস্টার সিটির সাইডবেঞ্চের একজনও শোনেননি যে কোচ রবার্তো মানচিনিকে তেভেজ বলছেন, তিনি খেলবেন না। এমনকি মানচিনির সহকারী ডেভিড প্ল্যাট ও ব্রায়ান কিডও সায় দিতে পারছেন না তার অভিযোগের প্রতি। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলা শেষে মানচিনি অভিযোগ করেন, বদলি হিসেবে মাঠে নামার জন্য তেভেজকে ওয়ার্ম আপ করতে বলেন তিনি। তেভেজ উত্তর দেন, "না।" মানচিনি অবশ্য এ কথাও বলেন যে, তেভেজের সঙ্গে তিনি 'ইতালিয়ান' ভাষায় কথা বলেন। আর আর্জেন্টিনার তেভেজ ওই ভাষায় কখনোই কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৭ ঘ.