২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ডারল্যান্ডকে হারালো আর্সেনাল

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার রবিন ফন পার্সির জোড়া গোলে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। লিগে এটি আর্সেনালের তৃতীয় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার রবিন ফন পার্সির জোড়া গোলে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। লিগে এটি আর্সেনালের তৃতীয় জয়। এই জয়ের ফলে ৮ খেলায় ১০ পয়েন্ট নিয়ে আর্সেনাল তালিকায় দশম স্থানে উঠে এসেছে। এবারের লিগে আর্সেনালের শুরুটা ছিলো ভয়াবহ। নিউক্যাসলের সঙ্গে গোল শূন্য ড্র দিয়ে শুরু করে এরপর লিভারপুলের সঙ্গে ২-০ গোলে হেরে যায় দলটি। নিজেদের তৃতীয় খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৮-২ গোলের বড় হারের পর এবারের মৌসুমে তাদের ভবিষ্যতই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচ জিতে নেয় আর্সেনাল। যদিও মাঝে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৪-৩ গোলে ও টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরেছে দলটি। নিজেদের মাঠে এটা আর্সেনালের টানা তৃতীয় জয়। রোববার খেলার ২৯ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন অধিনায়ক পার্সি। চমৎকার ফ্রি-কিক থেকে ৩১ মিনিটে গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান আর্সেনালের সাবেক খেলোয়াড় সেবাস্টিয়ান লারসন। পার্সি ৮৩ মিনিটে জয় সূচক গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০০ ঘ.