ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাভিয়ের হার্নান্দেজকে ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। আরো পাঁচ বছর খেলবেন তিনি ক্লাবটির হয়ে। এরই মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে উভয পক্ষের মধ্যে।
আক্ষরিক অর্থেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তাদের বর্তমান দলটিকে ধরে রাখতে চায়। তাই কয়েকদিন আগে টম ক্লেভারলিকে চার বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দেয় তারা। সুযোগ-সুবিধা বাড়িয়ে চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে ড্যানি ওয়েলবেককেও।
প্রিমিয়ার লিগে হার্নান্দেজ তার অভিষেক-মৌসুম গতবার গোল করেন ২০টি।
স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ১৩ খেলোয়াড়ের চুক্তির মেযাদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। হার্নান্দেজ তাদেরই একজন।
হার্নান্দেজের এজেন্ট এদুয়ার্দো হার্নান্দেজ বলেন, "হার্নান্দেজ আরো পাঁচ বছর ম্যানচেষ্টার ইউনাইটেডে খেলবেন।"
তবে অর্থ-কড়ির ব্যাপারে মুখ খোলেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২০ ঘ.
bdnews24