ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলাতান ইব্রহিমোভিচকে চুল কাটার পরামর্শ দিয়েছেন এসি মিলানের সভাপতি সিলভিও বারলুসকোনি।
ইতালির ক্রীড়া বিষয়ক একটি পত্রিকায় বলা হয়, বারলুসকোনি তার সর্বশেষ মিলান সফরকালে সুইডেনের এই খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। সে সময় তিনি বার্সেলোনা ও ইন্টার মিলানের আক্রমণভাগের সাবেক এই খেলোয়াড়কে চুল কাটার পরামর্শ দেন।
তবে ইব্রাহিমোভিচ তার চুল কাটেননি। আর এখন চুল রেখেছেন তিনি 'পনি-টেইল' স্টাইলে।
দেখতে যাতে সুন্দর লাগে, সে জন্য ক্লাবের কোনো সদস্যকে কোনো কিছু করার পরামর্শ কিন্তু এই প্রথম দিলেন না বারলুসকোনি। গত বছর তিনি কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে তার চুলের স্টাইল পাল্টানোর পরামর্শ দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪০ ঘ.
.
.
bdnews24