ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর স্বাগত সঙ্গীত লিখেছেন জুলফিকার রাসেল।
' ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে/ ও পৃথিবী তোমায় জানাই স্বগত এই দিনে।' এই গানে কে কন্ঠ দিবেন তা এখনো ঠিক হয়নি। তবে হাবিব অথবা হৃদয় খান গানটি গাইতে পারেন। এছাড়া কন্ঠ মেলাবেন ইবরার টিপু, মিলা ও এলিটা।
৫ মিনিট ৪০ সেকেন্ডের গানটিতে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০১ ঘ.
bdnews24