২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান ও আবাহনীকে ছাড়াই শহীদ স্মৃতি হকি

শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় শেষ পর্যন্ত মোহামেডান ও আবাহনী খেলছেনা। মোহামেডান চিঠি দিয়ে জানালেও আবাহনী হ্যাঁ বা না, কিছুই বলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় শেষ পর্যন্ত মোহামেডান ও আবাহনী খেলছেনা। মোহামেডান চিঠি দিয়ে জানালেও আবাহনী হ্যাঁ বা না, কিছুই বলেনি। সোমবার এক সংবাদ সম্মেলনে কমিটির সম্পাদক হাসান উদ্দিন খান শিমুল বলেন, " আমরা চেয়েছিলাম মোহামেডান ও আবাহনী খেলুক। তাই তাদের চিঠি দিয়েছিলাম। কিন্তু দু'দলের কেউই সড়া দেয়নি।" শুধু তাই নয়, মোহামেডান ও আবাহনী তাদের খেলোয়াড়দেরকেও ছাড়ছে না। দু'দলের খেলোয়াড়রা এ নিয়ে কমিটির কাছে অভিযোগও করেছে। মোহামেডান ও আবাহনী না খেললেও প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬ টি দল। দলগুলো হল- ঊষা ক্রীড়া চক্র, সাধারণ বীমা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৫৮ ঘ