২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসাসুনার কাছে হেরে আরো পিছিয়ে গেল রিয়াল

স্পেনের লা লিগায় রোববার ওসাসুনার কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ফলে লিগের শীর্ষদল বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে গেল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার ওসাসুনার কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ফলে লিগের শীর্ষদল বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে গেল তারা। এই মৌসুমে লিগে রিয়ালের এটি দ্বিতীয় হার। ওসাসুনার জাভিয়ের ক্যামুনাস ৬২ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন। দলটির আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস আরেন্দা মাদ্রিদের রক্ষণভাগের দু'জন খেলোয়াড়কে কাটিয়ে বল দেন জাভিয়েরকে। গোলমুখে জাভিয়েরের তীব্র শট গোলপোস্টে লাগার পর বল জড়িয়ে যায় রিয়ালের জালে। উল্লাসে ফেঁটে পড়ে কয়েক হাজার দর্শক। এই ম্যাচে রিয়ালের হয়ে অভিষেক হয় টোগোর আক্রমণভাগের খেলোয়াড় ইমানুয়েল আদেবায়োর। ৬৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। গোল শোধে একে একে জাভি আলোনসো ও কাকাকে মাঠে নামান রিয়াল কোচ হোসে মরিনহো। তবে কেউই কিছু করতে পারেননি। ফলে লিগে নিজেদের মাটিতে এখন পর্যন্ত মাত্র একটি খেলায় হারা ওসাসুনা ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে। দিনের অন্যান্য খেলায় ভিলারিয়াল ১-০ গোলে হারায় এসপানিওলকে। অ্যাথলেটিক বিলবাও ২-০ গোলে জেতে ১০ জনের দল আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। শনিবার হারকিউলিসকে ০-৩ গোলে হারিয়ে লিগে টানা ১৫ খেলায় অপরাজিত থাকার রেকর্ড গড়া বার্সেলোনার পয়েন্ট ৫৮। আর নয় সপ্তাহ পর জয়ের মুখ দেখা ওসাসুনার পয়েন্ট ২১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৪৪ ঘ.