ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রুপা জিতেছে বাংলাদেশ। মেয়েদের ৬২ কেজি ওজন শ্রেনীতে শাহনাজ খাতুন বাংলাদেশের পক্ষে এ পদক জেতেন।
সোনা জিতেছে স্কটল্যান্ড। শাহনাজ স্কটল্যান্ডের সোমালি হিলের কাছে ফাইনালে ৭-৫ পয়েন্টে হেরে যান।
এছাড়া ছেলেদের ৭৪ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশের আরমান হোসেন ব্রোঞ্জ পদক জিতেছেন।
প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, মালয়শিয়া, মোজাম্বিক, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ এন্ড টোবাকো অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমএইচ/এসএনএল/২০৫৭ ঘ.
bdnews24