নড়াইল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম জাতীয় মেয়েদের ক্রিকেটের আঞ্চলিক প্রতিযোগিতার নড়াইল ভেন্যুর খেলায় স্বাগতিকদের ১০৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা।
টসে জিতে খুলনা জেলা নির্ধারিত ৩০ ওভারে ৬ উইকেটে তোলে ১৬৩ রান। জবাবে ৫৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক নড়াইল ।
খুলনার শুকতারা ম্যান অফ দ্য ম্যাচ ও নড়াইলের সুবর্ণা ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/২২১৩ ঘ.
bdnews24