ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফ এ কাপের চতুর্থ পর্বের খেলায় শনিবার চেলসি ও এভারটনের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় উভয় দল ১টি করে গোল করে। অপর খেলায় অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে।
খেলার ৬২ মিনিটে লুইস সাহার গোলে এগিয়ে যায় এভারটন। বদলি খেলোয়াড় সলোমন কালুর ৭৫ মিনিটের গোলে খেলায় সমতা ফেরায় চেলসি।
তবে চেলসির গোলরক্ষক পিতার চেক অসাধারণ দক্ষতায় নিশ্চিত কয়েকটি গোল বাঁচান। তা না হলে এফ এ কাপের চতুর্থ পর্বেই বিদায় নিতে হতো টানা দু'বারের চ্যাম্পিয়নদের।
১-১ এ সমতা থাকায় আবারও চতুর্থ রাউন্ডে মুখোমুখি হতে হবে দু'দলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১৪৭ ঘ.
bdnews24