ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। এর আগে শুক্রবারের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় দক্ষিণ কোরিয়া ৩-২ গোলে হারায় উজবেকিস্তানকে।
খেলার ৪০ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে খেলাটাকে একপেশে করে ফেলে দক্ষিণ কোরিয়া। ১৮ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন জা-চেওল-কো। এরপর ডং-ওন-জি ২৮ ও ৪০ মিনিটে জোড়া গোল করেন।
প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন উজবেকিস্তানের অ্যালেকজান্দ্রো গেনরিখ।
৫৩ মিনিটের সময় আবারো গোল, আর গোলদাতা সেই গেনরিখ। কোরিয়ার ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ক্রসে মার্কার লি-জাং-সুকে ছিটকে ফেলে আগুয়ান গোলরক্ষক জাঙ্ক সাঙ্করায়ং পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে (২-৩)।
৬৩ মিনিটে উজবেক স্ট্রাইকার অলিম নভকারোভ গোলরক্ষক জাঙ্ক সাঙ্করায়ং একা পেয়েও গোল করতে পারেন নি।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এর ফলে ২০১৫ সালের এশিয়া কাপ খেলার টিকিট সরাসরি পেয়ে গেলো দ.কোরিয়া। তাদের আর বাছাইপর্ব পার হতে হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০১৮ ঘ.
bdnews24