২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা দাবার বাছাই পর্ব শুরু

৩২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার বাছাই পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতায় সুইচ লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডের খেলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার বাছাই পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতায় সুইচ লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডের খেলা হবে। বাছাই পর্বের শীর্ষ ৭ জন জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্বের স্থান নির্ধারণী খেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও ৫ জন খেলোয়াড় চূড়ান্ত পর্বে সরাসরি খেলবেন। তারা হলেন-বর্তমান চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা, রানার-আপ শারমিন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং ২০১১ সালের জানুয়ারির আন্তর্জাতিক রেটিং তালিকার শীর্ষ দুইজন মহিলা খেলোয়াড়। চূড়ান্ত পর্বের ১২ জন খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবেন। নারায়গঞ্জে চূড়ান্ত পর্বের খেলা হবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৪৫ ঘ.