২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পিছিয়ে পড়লেন সিদ্দিকুর

আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফ প্রতিযোগিতায় আরো পিছিয়ে পড়েছেন বাংলাদেশের পেশাদার গলফার সিদ্দিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফ প্রতিযোগিতায় আরো পিছিয়ে পড়েছেন বাংলাদেশের পেশাদার গলফার সিদ্দিকুর রহমান। শুক্রবার তৃতীয় দিন শেষে সিদ্দিকের অবস্থান ষষ্ঠ। আগেরদিন সিদ্দিকুর ছিলেন চতুর্থ স্থানে। প্রতিযোগিতার তৃতীয় দিনে তার দুই ধাপ অবনমন হয়েছে। সিদ্দিকুরের ওপরেই আছেন অ্যামেচার গলফার জাকিরুজ্জামান। তার বর্তমান অবস্থান চতুর্থ। তবে এদিন জাকিরও পিছিয়ে পড়েছেন। আগেরদিন তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। ভারতের গলফার গগনজিৎ বুলার আছেন প্রথম স্থানে। তার স্বদেশী রাজু আলী দ্বিতীয় ও শামীম খান তৃতীয় স্থানে রয়েছেন। ভারতের গলফার শামীম খান আগেরদিন দ্বিতীয় স্থানে ছিলেন। এদিন তার অবস্থান অবনমন হয়েছে। সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ জয়ী বাংলাদেশের অপর দুই পেশাদার গলফার শখাওয়াত সোহেল এবং জামালের অবস্থানেরও অবনমন হয়েছে। সোহেল ১৬ তম এবং জামাল ৩১ তম স্থানে রয়েছেন তৃতীয় দিন শেষে। তবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সিদ্দিকুরের পিছিয়ে পড়াটা আবাক করারই মতো। টানা দুই দিনে চারধাপ অবনমন হয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৯ ঘ.