২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলহ্যামের বিপক্ষে লিভারপুলের জয়

জন প্যান্টসিলের আত্মঘাতী গোলে ফুলহ্যামকে ০-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে এসেছে ১৮ বারের চ্যাম্পিয়ন লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন প্যান্টসিলের আত্মঘাতী গোলে ফুলহ্যামকে ০-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে এসেছে ১৮ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা-আক্রমণ চালিয় দু'দলই। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি কোনো দলই। ফলে গোলের দেখাও মেলেনি। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। লিভারপুলের আক্রমণের এক পর্যায়ে বিপদ মুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ফুলহ্যামের রক্ষণভাগের ঘানার খেলোয়াড় প্যান্টসিল। ম্যানচেস্টার ইউনাইটেড ৫১ পয়েন্ট নিয়ে আছে তালিকায় সব দলের উপরে। ৫ পয়েন্ট কম নিয়ে আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি। অন্য দিকে ওয়েস্টহ্যামকে ফিরতি খেলায় ১-৩ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে বার্মিংহাম। প্রথম পর্বের খেলায় ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হার মানে তারা। ওয়েম্বলিতে ২৭ ফেব্র"য়ারি চূড়ান্ত খেলায় বার্মিংহাম খেলবে আর্সেনালের সঙ্গে। এছাড়া কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে আলমেরিয়াকে ০-৫ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। করিম বেনজেমার একমাত্র গোলে সেভিয়া জিতেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪২ ঘ.