২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমি কোনোর্সকে ছুঁয়ে ফেললেন ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এ জয়ের ফলে টানা ২৭ বার গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতায় জিমি কোনোর্সের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এ জয়ের ফলে টানা ২৭ বার গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতায় জিমি কোনোর্সের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। কোনোর্স ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ২৭ বার গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠেন। রোববার টমি রব্রেডোকে ৬-৩, ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। এছাড়া নোভাক জোকোভিচ ৬-৩, ৬-৪ ও ৬-০ গেমে নিকোলাস আলমাজরোকে এবং টমাস বার্দিচ ৬-৪, ৬-২ ও ৬-৩ গেমে হারান ফার্নান্দো ভার্দেসকোকে। মেয়েদের এককেও রেকর্ড হয়েছে একটি। চতুর্থ পর্বের খেলায় ফ্রেন্স ওপেন চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোন ৪ ঘন্টা ৪৪ মিনিট লড়াই করে ৬-৪, ১-৬ ও ১৬-১৪ গেমে হারান সভেতলানা কুজনেতসোভাকে। কোনো গ্র্যান্ড স্লামে এটাই সবচেয়ে দীর্ঘ লড়াই। কোয়ার্টার ফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ক্যারোলিন ওজনিয়াকি খেলবেন শিয়াভোনের সঙ্গে। আরেক কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি ৬-৩ ও ৬-৪ গেমে হারান আনাসতাসিয়া সেভাসতোভাকে। এছাড়া আন্দ্রে পেতকোভিচ ৬-২ ও ৬-৩ গেমে জেতেন মারিয়া শারাপোভার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৮ ঘ.