২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির হার, বার্সেলোনার জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুলের বড় জয়ের দিনে হারের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলে হেরেছে তারা। বারবাতেভের হ্যাট্রিকে ম্যান ইউ ৫-০ গোলে বার্মিংহ্যাম সিটিকে, আর্সেনাল ৩-০ গোলে উইগান অ্যাথলেটিককে ,লিভারপুল ৩-০ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে। স্প্যানিশ লিগে বার্সেলোনা ৩-০ গোলের জয় পেয়েছে রেসিং সান্তাদারের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুলের বড় জয়ের দিনে হারের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলে হেরেছে তারা। বারবাতেভের হ্যাট্রিকে ম্যান ইউ ৫-০ গোলে বার্মিংহ্যাম সিটিকে, আর্সেনাল ৩-০ গোলে উইগান অ্যাথলেটিককে ,লিভারপুল ৩-০ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে। স্প্যানিশ লিগে বার্সেলোনা ৩-০ গোলের জয় পেয়েছে রেসিং সান্তাদারের বিপক্ষে। শনিবারের খেলায় অ্যাস্টন ভিলার সবচেয়ে দামী খেলোয়াড় ড্যারেন বেন্টের গোলেই হেরেছে ম্যানচেস্টার সিটি। খেলার ১৮ মিনিট গোলটি করেন তিনি। এই পরাজয় লিগ তালিকার তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে ম্যান সিটিকে। ২৪ খেলায় তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ২২ খেলায় ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ লিগে টানা ১৪ খেলায় জয় পেলো পেপ গার্দিওলার দল বার্সেলোনা। রেসিং সান্তাদারের বিপক্ষে তাদের গোল তিনটি করেন পেদ্রো, লিওনেল মেসি ও ইনিয়েস্তা। চলতি মৌসুমে আবারও গোল সংখ্যায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন মেসি। তার মোট গোল ৩৩, রোনালদোর ৩২। ২০ খেলার বার্সার সংগ্রহ ৫৫ পয়েন্ট। লা লিগায় শীর্ষে রয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪২০ ঘ.