ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তর আমেরিকার অন্যতম শক্তিধর ক্লাব 'সাও পাওলো 'তে যোগ দিতে পারেন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো মাঝমাঠের রিভালদো।
বার্সেলোনা ও এসি মিলানের সাবেক খেলোয়াড় রিভালদো বর্তমানে ব্রাজিলের নিচের সারির দল মোগি মিরিমের হয়ে খেলছেন। এর আগে ১৯৯২-৯৩ মৌসুমে এই ক্লাবে ছিলেন তিনি।
চলতি সপ্তাহের শেষেই সাও পাওলোর সঙ্গে ৩৪ বছর বয়সী রিভালদোর চুক্তি হতে পারে।
অবশ্য এলএ গ্যালাক্সির ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামকে কিনতে ব্যর্থ হয়েছে সাও পাওলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনআই/১৮৩৭ ঘ.
bdnews24