ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ও বেলজিয়ামের জাস্টিন হেনিন।
খেলায় ভেনাসের বিপক্ষে প্রথমে ১-০ গেমে এগিয়ে যান জার্মানির আন্দ্রেয়া পেতকোভিচ। পরে পাকস্থলীতে প্রচণ্ড ব্যথা অনুভব করায় ভেনাস খেলা ছেড়ে দিলে চতুর্থ পর্বের টিকিট পেয়ে যান পেতকোভিচ।
রাশিয়ার সোভেতলানা কুজনেৎসোভা ৬-৪ ও ৭-৬ (১০-৮) গেমে হারান হেনিনকে।
এছাড়া মেয়েদের এককে চতুর্থ পর্বে উঠেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রাশিয়ার ভেরা জনারেভা, রাশিয়ার মারিয়া শারাপোভা, চীনের লা নি ও ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোন।
ছেলেদের এককে চতুর্থ পবে পৌঁছেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার, সার্বিয়ার নোভাক জকোভিচ, ব্রিটেনের অ্যান্ডি মারে, যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক ও চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১৪৫ ঘ.
bdnews24