ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএস ১২৪ রানে ওরিয়েন্টকে, গাজী ট্যাংক ১ উইকেটে সিসিএসকে এবং ভিক্টোরিয়া ৩ উইকেটে হারিয়েছে বিকেএসপিকে।
ওল্ড ডিওএইচএস-ওরিয়েন্ট ম্যাচ
বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে তানভির হায়দারের ৮১ ও ফরহাদ রেজার ৪৮ রানের সুবাদে ৭ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে ওল্ড ডিওএইচএস।
ওরিয়েন্টের পক্ষে আশরাফুল হক, মিনহাজ রেজা ও রবিউল ইসলাম ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ফরহাদ রেজা (৩/২৭) ও মেহরাব হোসেনের (২/১৭) তোপের মুখে ৩৮.২ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় ওরিয়েন্ট। ১২৪ রানের বিশাল জয় পায় মেহরাবের দল।
গাজী ট্যাংক-সিসিএস ম্যাচ
ফতুল্লায় টস হেরে গাজী ট্যাংকের বিপক্ষে ব্যাট করতে নেমে সাব্বির রহমান (৩/৪৮) ও নাঈম ইসলামের (৩/৩৪) বিধ্বংসী বোলিংয়ে ৪২.৩ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।
সিসিএস'র পক্ষে সুলেমান খান ৩৭ ও নাজমুল হোসেন করেন ৩৬ রান।
ছোট লক্ষ্য তাড়া করেও সহজ জয় পায়নি গাজী। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয় নাঈমের দলকে।
তবে শাহরিয়ার নাফীসের ৪৮ ও নাসির হোসেনের অপরাজিত ৪১ রানের সুবাদে ৪৬.৩ ওভারে ১ উইকেটের জয় নিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ে গাজী।
সিসিএসের পক্ষে সুলেমান ও বিশ্বনাথ হালদার উইকেট নেন ৩টি করে।
ভিক্টেরিয়া-বিকেএসপি ম্যাচ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৪৬.৩ ওভার ব্যাট করে তোলে ১৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সৌম্য সরকার।
ভিক্টোরিয়ার পক্ষে মনির ৩৫ রানে ৪টি ও আরসালান মীর ৩৩ রানে নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মাইসুকুরের ৫০ রানের সুবাদে ৬ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় ভিক্টোরিয়া।
বিকেএসপির পক্ষে জাকারিয়া মাসুদ ৩টি এবং মোহাম্মদ ফোরকান ২টি উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এনআই/২১১০ ঘ.
bdnews24