২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে ইরাক

এশিয়া কাপে ইরানের পর কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইরাক। বুধবার উত্তর কোরিয়াকে ০-১ গোলে হারায় তারা। দিনের আরেক খেলায় ইরান ৩-০ গোল জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপে ইরানের পর কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইরাক। বুধবার উত্তর কোরিয়াকে ০-১ গোলে হারায় তারা। দিনের আরেক খেলায় ইরান ৩-০ গোল জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ইরাক খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। আর ইরানের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। গ্র"পে নিজেদের প্রথম খেলায় ইরানের কাছে ০-১ গোলে হার মানায় শেষ আটে পৌঁছানোর জন্য উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ইরাকের। খেলার ২২ মিনিটে কারকার জাসিম মোহাম্মেদের গোলে এগিয়ে যায় ইরাক। কিন্তু দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়া চেপে ধরে ইরাককে। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। কিন্তু ইরাকের রক্ষণভাগ ভাঙ্গা সম্ভব হয়নি তাদের পক্ষে। আরব আমিরাতের বিপক্ষে ইরান তিনটি গোলই করে দ্বিতীয়ার্ধে। খেলার ৭০ মিনিটে প্রথম গোল করেন আরাশ অ্যাফশিন। ৮৩ মিনিটে গোল দেন মোহাম্মদ নুরি। অতিরিক্ত সময়ের (৯০ ) তিন মিনিটে আমিরাতের ওয়ালিদ আব্বাস নিজের জালে বল ঢুকিয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪২ ঘ.